শিক্ষা ক্যাডারে সাফল্য, সরকারি এমএম কলেজে যোগ দিচ্ছেন সোহাগ
যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের
বাগডাঙ্গা গ্রামের কৃতী সন্তান ওবায়দুর রহমান সোহাগ ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক
(ফিন্যান্স ও ব্যাংকিং) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আগামী ২৫ অক্টোবর ২০২৬ তিনি যশোরের
সরকারি এমএম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার,
স্বজন, শিক্ষক, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
সোহাগের এ অর্জনকে স্বাগত জানাতে বাগডাঙ্গা
গ্রামের বাবু বাজারে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মহব্বত আলীর
তত্ত্বাবধানে স্থানীয় যুবসমাজের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো
হয়। এ সময় তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
ওবায়দুর রহমান সোহাগ বাগডাঙ্গা গ্রামের
খামারপাড়ার প্রয়াত নুর ইসলামের সন্তান। গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে উঠে মেধা, অধ্যবসায়
ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সোহাগের শিক্ষাজীবন শুরু হয় মধ্য বাগডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মধ্য বাগডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম
শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। ২০১০ সালে ঝাউদিয়ার মুনশী মেহেরুল্লাহ একাডেমি থেকে
এসএসসি এবং ২০১২ সালে যশোরের নিউ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে ২০১৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
বিসিএস ক্যাডারে যোগদানের আগে তিনি বাংলাদেশ
কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কর্মজীবনের পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে
সুপারিশপ্রাপ্ত হন তিনি।
ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ
করে ওবায়দুর রহমান সোহাগ বলেন, তাঁর এ অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের
অবদান রয়েছে। শিক্ষকতা একটি মহান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে
দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি দেশ ও
জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
সাংবাদিক মহব্বত আলী বলেন, বাগডাঙ্গার
মাটি থেকে উঠে এসে সোহাগের বিসিএস শিক্ষা ক্যাডারে সাফল্য পুরো এলাকার জন্য গর্বের।
তাঁর এ অর্জন এলাকার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক
পরীক্ষায় সফল হওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবে।
এলাকাবাসী কৃতী সন্তান ওবায়দুর রহমান
সোহাগের নতুন কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ