দৈনিক আদ্যোপান্ত
Topic Ads 1
রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৯৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৯৮

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযানে ৫৯৮ জন সন্দেহভাজনকে আটক করেছে এবং ৪১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা এলাকায় ৩৬ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁয়ে ১০০ জন, মিরপুরে ১৭৮ জন, গুলশানে ৫৪ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন অভিযুক্ত রয়েছে।অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহার করা গুলির অংশ, তিনটি চাকু, আটটি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ প্যাকেট পুরিয়া গাঁজা, ৯০৫৮টি ইয়াবা প্যাকেট, দুই গ্রাম হেরোইন, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, বারোটি মোবাইল ফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কীবোর্ড, মোট ১০,১০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।ডিএমপি আরও জানায়, শনিবারের অভিযানেও বিভিন্ন থানা এলাকায় একই ধরণের পদক্ষেপ নিয়ে অপরাধী ধরা এবং মাদক, অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।