দৈনিক আদ্যোপান্ত
Topic Ads 1
ঝোপের গর্ত থেকে নবজাতক শিশু উদ্ধার

ঝোপের গর্ত থেকে নবজাতক শিশু উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি মহাসড়কের পাশে ঝোপের গর্ত থেকে এক দিনের নবজাতক কন্যাশিশু উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব জানান, রাস্তায় কান্নার শব্দ শোনার পর গাছের গর্তের মধ্যে পাতা দিয়ে ঢাকা শিশুটিকে দেখেন।দ্রুত লোকজনের সমবেত হওয়ার পর পুলিশকে জানানো হয়। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শিশুটিকে গর্ত থেকে বের করে হেফাজতে নিয়ে এসেছে।শিশুটির বয়স এক দিনও পূর্ণ হয়নি বলে অনুমান করা হচ্ছে এবং বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে। ওসি আরও জানিয়েছেন, শিশুটিকে কে বা কারা ফেলে দিয়েছে তা তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।