ঢাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ প্লাটুন মোতায়েন করেছে। বৃহস্পতিবার বিজিবি পক্ষ থেকে এই তথ্য প্রকাশ পায়।বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম শক্তিশালী করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রাইট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)ও স্থাপন করা হয়েছে।নিরাপত্তা তদারকি আরও কার্যকর করতে ড্রোনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ চালু করা হয়েছে। বিজিবি সদস্যরা দায়িত্ব পালনের সময় বডি‑ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি‑ওর্ন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডিং করেন, যা সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হয়।শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অশান্তি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।