দৈনিক আদ্যোপান্ত

ঢাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন



ঢাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ প্লাটুন মোতায়েন করেছে। 

বৃহস্পতিবার বিজিবি পক্ষ থেকে এই তথ্য প্রকাশ পায়।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন। 

এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম শক্তিশালী করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রাইট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)ও স্থাপন করা হয়েছে।

নিরাপত্তা তদারকি আরও কার্যকর করতে ড্রোনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ চালু করা হয়েছে। বিজিবি সদস্যরা দায়িত্ব পালনের সময় বডি‑ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি‑ওর্ন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডিং করেন, যা সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হয়।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অশান্তি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিষয় : বর্ডার গার্ড বাংলাদেশ শিল্প নিরাপত্তা প্লাটুন মোতায়েন ড্রোন পর্যবেক্ষণ নিরাপত্তা কর্মী ঢাকা শিল্প শ্রমিক নিরাপত্তা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


ঢাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ প্লাটুন মোতায়েন করেছে। 

বৃহস্পতিবার বিজিবি পক্ষ থেকে এই তথ্য প্রকাশ পায়।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন। 

এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম শক্তিশালী করতে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রাইট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)ও স্থাপন করা হয়েছে।

নিরাপত্তা তদারকি আরও কার্যকর করতে ড্রোনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ চালু করা হয়েছে। বিজিবি সদস্যরা দায়িত্ব পালনের সময় বডি‑ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি‑ওর্ন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডিং করেন, যা সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হয়।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অশান্তি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।



দৈনিক আদ্যোপান্ত



কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত
ঢাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
0:00 0:00
1.0x