দৈনিক আদ্যোপান্ত

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে মারধরের অভিযোগে আটক ১

যশোরে নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে জখম করার অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে তিনি বারান্দীপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাট্য অভিনেতা সমু চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি হলেন সমু চৌধুরীর বাড়ির পাশের মোটরসাইকেল গ্যারেজের মালিক হৃদয় হোসেন (৩০)। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

মামলার এজাহারে সমু চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের মোটরসাইকেল গ্যারেজের সামনে হৃদয় ও জাহাঙ্গীর উচ্চস্বরে অশালীন ভাষায় কথাবার্তা বলছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে বিরক্ত হয়ে তিনি বাসা থেকে বেরিয়ে তাদের এমন আচরণ করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুজন তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হৃদয় হোসেন ইট দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন সমু চৌধুরী। এতে তিনি মাথায় জখম হন। পরে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় লোকজন আহত সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যাই কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন তিনি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যশোরে অভিনেতা সমু চৌধুরীকে মারধরের অভিযোগে আটক ১

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x