দৈনিক আদ্যোপান্ত

ষষ্ঠীতলার চিহ্নিত চোর সাগর আটক



ষষ্ঠীতলার চিহ্নিত চোর সাগর আটক

যশোরের চোর চক্রের সদস্য ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। আটক সাগর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার সন্ধ্যায় মারমুখী আচরণের অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, সাগরের নামে পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

রোববার সন্ধ্যায় সাগর শহরের মুজিব সড়ক এলাকায় স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং মারমুখী আচরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। সোমবার তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


ষষ্ঠীতলার চিহ্নিত চোর সাগর আটক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের চোর চক্রের সদস্য ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। আটক সাগর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার সন্ধ্যায় মারমুখী আচরণের অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ জানায়, সাগরের নামে পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

রোববার সন্ধ্যায় সাগর শহরের মুজিব সড়ক এলাকায় স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং মারমুখী আচরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। সোমবার তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।


দৈনিক আদ্যোপান্ত



কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত
ষষ্ঠীতলার চিহ্নিত চোর সাগর আটক
0:00 0:00
1.0x