দৈনিক আদ্যোপান্ত

যশোরে কথা-কাটাকাটির জেরে তরুণকে ছুরিকাঘাত

যশোর শহরের বেজপাড়ায় পূজা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার নিয়ে কথা-কাটাকাটির জেরে সোহান দাস (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

এ ঘটনায় নিলয় পাল (১৮) ও নাঈম (১৬) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বালুর মাঠ এলাকায় টিপুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহান সদর থানার আরবপুর মাঠপাড়া এলাকার শ্যামদাসের ছেলে।

পুলিশ জানায়, পূজা দেখে বাড়ি ফেরার পথে সোহান বেজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। এতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিলয় পাল ও নাঈমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সোহান দাসের পিতা শ্যাম দাস বাদী হয়ে মামলা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যশোরে কথা-কাটাকাটির জেরে তরুণকে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যশোর শহরের বেজপাড়ায় পূজা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার নিয়ে কথা-কাটাকাটির জেরে সোহান দাস (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

এ ঘটনায় নিলয় পাল (১৮) ও নাঈম (১৬) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বালুর মাঠ এলাকায় টিপুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহান সদর থানার আরবপুর মাঠপাড়া এলাকার শ্যামদাসের ছেলে।

পুলিশ জানায়, পূজা দেখে বাড়ি ফেরার পথে সোহান বেজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। এতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিলয় পাল ও নাঈমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সোহান দাসের পিতা শ্যাম দাস বাদী হয়ে মামলা করেছেন।

দৈনিক আদ্যোপান্ত

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x