দৈনিক আদ্যোপান্ত

যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ



যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর শহরে মালোপাড়া এলাকায় চুরির অপবাদে স্বাধীন নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্বাধীন বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই মারধরের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।


পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।


মঙ্গলবার রাতে স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

স্বাধীনের দাদি সেলিনা বেগম বলেন, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে মারধর করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

বিষয় : যশোর পত্রিকা অনলাইন সংবাদ খবর দৈনিক আদ্যোপান্ত jessore jashore news media khobor dainik adyopanto songbad হত্যাকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

যশোর শহরে মালোপাড়া এলাকায় চুরির অপবাদে স্বাধীন নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্বাধীন বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই মারধরের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।


পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।


মঙ্গলবার রাতে স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

স্বাধীনের দাদি সেলিনা বেগম বলেন, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো করে সংঘবদ্ধভাবে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের বাবা টিপু হোসেনের অভিযোগ, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে মারধর করে হত্যা করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।




দৈনিক আদ্যোপান্ত



কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত
যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
0:00 0:00
1.0x