যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুম রেজার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সময় জরুরি বিভাগের ইএমও ডা. মাসুম রেজা রোগীর স্বজনদের কাছে নিজেকে চক্ষু চিকিৎসক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ করা হয়েছে।
এসময় চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগের বিষয়টি সরেজমিনে দেখতে হাসপাতালে যান গ্লোবাল টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও জেআরইউর সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি।
ক্যামেরা দেখে চিকিৎসক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে হেনস্তা ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব ও ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংগঠনটি।
জেআরইউর নেতৃবৃন্দ বলেন, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
মতামত