দৈনিক আদ্যোপান্ত

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারীসহ আটক ৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় নারীসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। 

কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ একটি টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি দালাল চক্র তাদের ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বনানী বিশ্বাস (৪২) ও তার ছেলে কৌশিক বিশ্বাস (২০), ফরিদপুরের দক্ষিণ আলীপুর এলাকার কৃষ্ণ হীরা (৫৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের সুখদেব বাইন (৩১) এবং বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের তাহনা আক্তার স্বর্ণা (১৫)।

এ ঘটনায় আটক পাঁচজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : মহেশপুর বিজিবি আটক ভারত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারীসহ আটক ৫

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় নারীসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬১/১৮-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের কালুর বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। 

কুসুমপুর বিওপির নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ একটি টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি দালাল চক্র তাদের ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

আটককৃত ব্যক্তিরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বনানী বিশ্বাস (৪২) ও তার ছেলে কৌশিক বিশ্বাস (২০), ফরিদপুরের দক্ষিণ আলীপুর এলাকার কৃষ্ণ হীরা (৫৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের সুখদেব বাইন (৩১) এবং বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের তাহনা আক্তার স্বর্ণা (১৫)।

এ ঘটনায় আটক পাঁচজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক আদ্যোপান্ত

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x