দৈনিক আদ্যোপান্ত

আখের জমি থেকে বিদেশি পিস্তল উদ্ধার



আখের জমি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও তার ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বুধবার, ৪ নভেম্বর, দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫’র একটি আভিযানিক দল অভিযান চালায়। 

পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অবস্থিত আখের বাগানে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি প্যাকেট তল্লাশি করার সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

প্রতিবেদন অনুসারে, অস্ত্রগুলো অবিলম্বে জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা অস্ত্র বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে।

বিষয় : নাটোর লালপুর এসআরবি-৫ বিদেশি পিস্তল অস্ত্র জব্দ পদ্মা নদী পানসিপাড়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


আখের জমি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে একটি আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও তার ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বুধবার, ৪ নভেম্বর, দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫’র একটি আভিযানিক দল অভিযান চালায়। 

পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অবস্থিত আখের বাগানে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি প্যাকেট তল্লাশি করার সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

প্রতিবেদন অনুসারে, অস্ত্রগুলো অবিলম্বে জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা অস্ত্র বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো উপস্থাপন করা হবে।



দৈনিক আদ্যোপান্ত



কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত
আখের জমি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
0:00 0:00
1.0x