যশোরের বাঘারপাড়ার জামদিয়া রেলস্টেশনের পদ্মাসেতুর রেললিংক প্রজেক্টের নৈশপ্রহরী সাব্বির সরদারকে মারপিট করে জখমের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর বিকেলে জামদিয়া রেলস্টেশনে।
তিনি উপজেলার ভিটাবল্লা গ্রামের হাশেম মিয়ার ছেলে।
এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন, বড় ভিটাবল্লা গ্রামের আয়নালের ছেলে শামীম (২৫), তেঘরী গ্রামের মফিজুলের ছেলে জুয়েল (২৩), বক্কারের ছেলে রাব্বি (২৪), তুহিনের ছেলে আনিক (২৩) এবং আলতাফের ছেলে বিপ্লব (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন জুয়েল, শামীম, রাব্বি, অনিক ও বিপ্লব নামের পাঁচ যুবক কাজের সাইটে প্রবেশের চেষ্টা করেন। সাব্বির বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তখন ওই যুবকরা পরে হত্যার হুমকি দিয়ে চলে যান।
বাঘারপাড়া থানার ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের এসআই মজিবর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত