দৈনিক আদ্যোপান্ত

যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যদের সংবাদ সম্মেলন

যশোরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন যশোরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। 

 বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের মিলাতয়নে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

এসময়ই অভিযোগ করেন, যশোরে সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য। তাঁদের অভিযোগ, যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল করে সরকারি নীতিমালা অনুসরণ করে নতুনভাবে যোগ্য ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

পাঁচ সংসদ সদস্যের পক্ষে দেওয়া লিখিত বক্তব্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সারা দেশের মতো যশোরের ১৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পর্যায়ের সরকারি দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের সহায়তায় অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলার লাইসেন্স পেয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা। এতে প্রকৃত সার ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়।

সংসদ সদস্যদের অভিযোগ, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের প্রতিনিধি থাকলেও সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের পরামর্শ ও সুপারিশ গুরুত্ব পায়নি। জেলা প্রশাসক সরকারি দলের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। নিয়োগ প্রক্রিয়ায় সততা, দক্ষতা ও পেশাদারত্বের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও দাবি তাঁদের।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় আটক ব্যক্তির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। তবে এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম বা সুনির্দিষ্ট প্রমাণ লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়নি।

সার ও বীজ মনিটরিং কমিটি গঠনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলে সংসদ সদস্যরা বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক, কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও তাঁদের কোনো পরামর্শ নেওয়া হয়নি। বরং জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।

তাঁদের অভিযোগ, যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজনৈতিক প্রভাব ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে। এসব নিয়োগ বাতিল করে সরকারি নীতিমালা অনুসরণ করে নতুনভাবে যোগ্য ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ধরনের নিয়োগ প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঁচ সংসদ সদস্য সরকারি নীতিমালা অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে সৎ, দক্ষ ও যোগ্য ব্যবসায়ীদের নতুন করে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

তবে এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ কিংবা বিএনপির কোনো বক্তব্য লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিষয় : যশোর পত্রিকা অনলাইন সংবাদ খবর দৈনিক আদ্যোপান্ত jessore jashore news media khobor dainik adyopanto songbad রাজনীতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সংসদ সদস্যদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x