দৈনিক আদ্যোপান্ত

যশোর জেনারেল হাসপাতালে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করেছে সাধারণ জনগণ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী খাইরুন্নেসা। অন্যদিকে ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ নিতে যশোর জেনারেল হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। 

সেখানে অবস্থানকালে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে খাইরুন্নেসার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এ সময় অভিযুক্ত নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ এক হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

বিষয় : যশোর পত্রিকা অনলাইন সংবাদ খবর দৈনিক আদ্যোপান্ত jessore jashore news media khobor dainik adyopanto song সাংবাদিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে হাতেনাতে আটক করেছে সাধারণ জনগণ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী খাইরুন্নেসা। অন্যদিকে ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ নিতে যশোর জেনারেল হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। 

সেখানে অবস্থানকালে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে খাইরুন্নেসার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এ সময় অভিযুক্ত নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ এক হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

দৈনিক আদ্যোপান্ত

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x