দৈনিক আদ্যোপান্ত

বেনাপোলে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী আহত, চালক আটক

যশোর জেলার বেনাপোলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। 

এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোরের বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম ইনামুল হাসান বিন নূর। সে স্থানীয় ইনামুল হাসান বিন নূর প্রি-ক্যাডেট অ্যান্ড মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেনাপোলগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক বাবুল মিদ্দাকে আটক করেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সামনে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিষয় : benapol যশোর পত্রিকা অনলাইন সংবাদ খবর দৈনিক আদ্যোপান্ত jessore jashore news media khobor dainik adyopanto song সাংবাদিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক আদ্যোপান্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বেনাপোলে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী আহত, চালক আটক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

যশোর জেলার বেনাপোলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। 

এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোরের বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম ইনামুল হাসান বিন নূর। সে স্থানীয় ইনামুল হাসান বিন নূর প্রি-ক্যাডেট অ্যান্ড মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেনাপোলগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক বাবুল মিদ্দাকে আটক করেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সামনে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

দৈনিক আদ্যোপান্ত

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x